কালকের জুনিয়র স্কুল সার্টিফেকেট পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল রোববার অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলোর সময় পরে জানানো হবে।আজ শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে এ কথা জানান। মাদ্রাসা বোর্ডের আগামী সোমবারের পরীক্ষাটি যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।ভিকারুননিসার সাক্ষাত্কার স্থগিত: রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কাল রোববারের প্রথম শ্রেণীতে ভর্তির ফরম জমাদান ও সাক্ষাত্কার স্থগিত করা হয়েছে। স্থগিত সাক্ষাত্কার আগামী সোমবার পূর্বনির্ধারিত সময়সূচিতে ও যথাস্থানে অনুষ্ঠিত হবে। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।