কালকের সাব-রেজিস্ট্রার পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন নিবন্ধন পরিদপ্তরের সাব-রেজিস্ট্রার পদে কাল শুক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) পরিচালক ও যুগ্ম সচিব মাহমুদা মিনু প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।কাল সকাল ১০টায় এ পদে নিয়োগে প্রাথমিক বাছাই পরীক্ষা হওয়ার কথা ছিল।বিপিএসইসির পরিচালক মাহমুদা মিনু বলেন, কাল ঢাকার ১৯টি কেন্দ্রে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে আজকের উচ্চমাধ্যমিক পরীক্ষাগুলো কাল নেওয়া হবে। এতে ওই ১৯টি কেন্দ্রও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবে। তাই সাব-রেজিস্ট্রার পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।এ পরীক্ষায় ৩৮ হাজার ৪২৬ জন প্রার্থী আবেদন করেছেন।