কালকের হরতালে বিএনপি ও জামায়াতের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক কয়েকটি দলের ডাকা আগামীকাল রোববারের হরতালে সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী।হরতালে বিএনপির সমর্থনের কথা এক সংবাদ সম্মেলনে জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করা হয়। অপরদিকে আজ জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কালকের হরতালে দলটির পূর্ণ সমর্থনের কথা জানানো হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পরপর রাজধানীসহ সারা দেশে জামায়াত-শিবির এবং কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক কয়েকটি দলের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। গতকাল রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, সিলেট, চাঁদপুরে গণজাগরণ মঞ্চ ভাঙচুর, শহীদ মিনারে হামলা, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলাসহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালানো হয়। পুলিশ সূত্র জানিয়েছে, কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনগুলোর মিছিলে অংশ নিয়ে জামায়াত-শিবিরের কর্মীরাও এসব তাণ্ডবে অংশ নেন।এ ঘটনার পর সারা দেশে রোববার সকাল-সন্ধ্যা হরতাল এবং পরদিন সোমবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে ধর্মভিত্তিক কয়েকটি দল।