কালভার্ট ভেঙে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজার থেকে নাওডাঙ্গা উচ্চবিদ্যালয় ও কলেজে যাওয়ার রাস্তাটির কালভার্ট ভেঙে যাওয়ায় ছাত্রছাত্রী ও স্থানীয় লোকজনের ভোগান্তির শেষ নেই। ‘আস্তাটাত নয়া করি উঁচা জাগাত পুল (কালভার্ট) দিয়া হামার গুলার কী হইল! আগের পুলখান ভাঙিল, গোটায় ঘাটাত কাদোও (কাদা) বাড়িল। নয়া পুলখান দিয়া পানিও যায়ে না!’ উপজেলার বালারহাট বাজার থেকে এক কিলোমিটার দূরের বিদ্যালয় ও কলেজটিতে যাওয়ার রাস্তায় ভোগান্তির কথাগুলো এভাবে বললেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বকুলতলা গ্রামের বিজয় রায় সাধু (৫৫)।নাওডাঙ্গা উচ্চবিদ্যালয় ও কলেজের ছাত্র রাজু আহমেদ, মো. সবুজ, সৈকত আরেফিন জানায়, ‘সাইকেল নিয়ে এই রাস্তা দিয়ে কলেজে যাওয়া-আসা করা যায় না। সম্পূর্ণ রাস্তা পিচ্চিল আর কাদা। কালভার্ট ভেঙে যাওয়ায় ওই জায়গাটাতে ভয় লাগে।’নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবদুল গফুর মিয়া বলেন, ‘দু-এক দিনের মধ্যে কালভার্টটি মেরামত করা হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কার তাজুল ইসলাম বলেন, ‘প্রশাসনকে জানালে আমরা ব্যবস্থা নেব। আজ পর্যন্ত প্রশাসনকে কেউ জানায়নি।’