কালাইয়ে আম পাড়া নিয়ে সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন মোতরাজ হোসেন (৬২) নামের এক ব্যক্তি। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের কাওরাল আবাসনে এ ঘটনা ঘটে। নিহত মোতরাজ পাশের পাইকপাড়া গ্রামের বাসিন্দা।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, কাওরাল আবাসন প্রকল্পে পুনর্বাসিত দুটি দলের মধ্যে আম পাড়া নিয়ে আজ সকালে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রতিপক্ষেরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে মোতরাজ হোসেন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠায়।কালাই থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকেই দায়ীরা এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।