কালাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদকে সামনে রেখে ডাকাতির প্রস্তুতিকালে জয়পুরহাটের কালাই উপজেলায় গতকাল শনিবার রাতে চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মীর আলী এজাজ প্রথম আলোকে বলেন, কালাই উপজেলায় বেশ কিছুদিন থেকেই লালবাহিনীর সদস্যদের অপরাধী তত্পরতা লক্ষ করা যাচ্ছিল। গভীর রাতে লাল হাফপ্যান্ট, লাল গেঞ্জি ও মাথায় লাল কাপড় বেঁধে তাঁরা ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক তত্পরতা চালিয়ে যাচ্ছিলেন। গতকাল রাতে র্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কালাই উপজেলার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে লালবাহিনীর চার সদস্যকে আটক করেন। বাকিরা পালিয়ে গেছেন।র্যাব ক্যাম্পের অধিনায়ক জানান, আটক হওয়া ব্যক্তিরা হলেন কালাই উপজেলার বেগুন গ্রামের মাহফুজুর রহমান (২২), মাদারপুর গ্রামের আবদুল হালিম (৪০), খোরশেদ আলম (৩৫) ও এরশাদুল ইসলাম (৩৫)। তাঁদের কাছ থেকে দুটি বড় হাঁসুয়া, দুটি ভোজালি, একটি ছোরা, দুটি চাপাতি ও একটি টর্চ লাইট উদ্ধার করা হয়েছে।লালবাহিনীর আটক হওয়া সদস্যরা র্যাবের কাছে স্বীকার করেছেন, লালবাহিনীর পরিচয়ে তাঁরা দীর্ঘদিন থেকেই কালাই এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাঁদের বিরুদ্ধে কালাই থানায় অস্ত্র ও ডাকাতি আইনে একাধিক মামলাও রয়েছে।