কালাইয়ে প্রতিপক্ষের শাবলের আঘাতে গৃহবধূ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে একটি পুকুরের দখলকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের শাবলের আঘাতে নিহত হয়েছেন আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূ। আনোয়ারা হচ্ছেন উপজেলার শাইলগুন গ্রামের কাইছার রহমানের স্ত্রী। আজ মঙ্গলবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।পুলিশ জানায়, কয়েক দিন আগে শাইলগুন মৌজায় একটি পুকুরের দখলকে কেন্দ্র করে আনোয়ারার স্বামী কাইছার রহমান এবং চাচা শ্বশুর মজিদ মণ্ডল ও মজিদের ছেলেদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আনোয়ারা তাঁর স্বামীকে সরিয়ে নিতে গেলে প্রতিপক্ষের লোকজনের শাবলের আঘাত আনোয়ারার গায়ে লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতাল ও অবস্থার অবনতি হলে পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আনোয়ারা মারা যান।কালাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘সংঘর্ষের ঘটনায় মজিদ, তাঁর দুই ছেলে মতিয়ার ও দেলোয়ারের বিরুদ্ধে আনোয়ারার স্বামী বাদী হয়ে মামলা করেছেন। মামলাটি এখন হত্যামামলা হিসেবে তদন্ত হবে।’