কালাইয়ে আন্তস্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আন্তস্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। কালাই ময়েনউদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী ছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানেরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ফুটবল-ভলিবলসহ নানা ইভেন্টে উপজেলার ৪৪টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছে। এ প্রতিযোগিতায় বিজয়ীরা দলগতভাবে জেলা পর্যায়ে অনুষ্ঠেয় আন্তজেলা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে।