কালাইয়ে কাজী মোখলেছার রহমান স্মরণে ফুটবল ম্যাচ
জয়পুরহাটের কালাই উন্নয়নের রূপকার, এলাকার প্রথিতযশা ক্ষণজন্মা পুরুষ এবং পাকিস্থান মন্ত্রিপরিষদের সাবেক কৃষিমন্ত্রী কাজী মোখলেছার রহমান স্মরণে গত ৩১ জুলাই ‘কাজী মোখলেছার রহমান স্মৃতি ফুটবল ম্যাচ’ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচের আয়োজন করে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের দর্শক সংগঠন ‘আমার চ্যানেল আই দর্শক ফোরাম’। কালাই ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় কালাই কলেজপাড়া লিটন মণ্ডল একাদশ বনাম শহরের মোল্লাপাড়া হেলাল মোল্লা একাদশ। খেলায় হেলাল মোল্লা একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জেতে কলেজপাড়া লিটন একাদশ। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিশিষ্ট ক্রিড়া সংগঠক ও জয়পুরহাট সদরের আমদই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহানুর আলম সাবু।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাজী মোখলেছার রহমানের নাতি ও কালাই প্রেসক্লাবের সভাপতি বেনজীর আহম্মেদ এবং আমার চ্যানেল আই দর্শক ফোরাম জয়পুরহাটের সভাপতি আবুল হাসনাত সরকার। অনুষ্ঠানে কালাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন মোল্লা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ লিটন বক্তব্য দেন।