কালাইয়ে চার বিদ্যালয়ের সাফল্যের ধারা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষায় জয়পুরহাটের কালাই উপজেলায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মোট সংখ্যা ২৫ জন। এই ২৫ শিক্ষার্থীর মধ্যে উপজেলার পুরোনো চারটি বিদ্যালয় থেকেই জিপিএ-৫ পেয়েছে ২০ জন। এর মধ্যে উপজেলা সদরের শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান কালাই ময়েন উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে ছয়জন, মোলামগাড়িহাট উচ্চবিদ্যালয় থেকে ছয়জন, পুনট উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন এবং মোসলেমগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে তিনজন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা খুব একটা বেশি না হলেও বিগত বছরের সাফল্যের ধারা ধরে রেখেছে ওই চার বিদ্যালয়।মোলামগাড়িহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারী বলেন, ‘গ্রামের স্কুলগুলোতে ভালো শিক্ষার্থী ধরে রাখা যায় না। তারা নবম শ্রেণীতে ওঠার আগেই শহরের বিদ্যালয়গুলোতে ছোটে। মধ্য মানের শিক্ষার্থীদের ঘষামাজা করেই জিপি-৫ পাওয়ার জন্য তৈরি করা হয়।’