কালাইয়ে ছাত্রদলের পাল্টাপাল্টি সমাবেশে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলা ছাত্রদলের বিবদমান দুটি গ্রুপ একই সময় এবং একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন সবাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে। আজ রোববার বেলা দুইটায় শহরের তালুকদার শপিং কমপ্লেক্সের সামনে ছাত্রদলের বিবদমান দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছিল। এর মধ্যে জয়পুরহাট-২ আসনের বিএনপির সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থিত উপজেলা ছাত্রদলের একাংশ বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন এবং তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় ওই স্থানে আনন্দ শোভাযাত্রা এবং ছাত্র ও যুব সমাবেশ ডেকেছিল। অন্যদিকে, জয়পুরহাট-১ আসনের বিএনপির সাংসদ মোজাহার আলী প্রধানের সমর্থিত ছাত্রদলের অন্য অংশ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই স্থানে সমাবেশ ও শোভাযাত্রা ডেকেছিল। ছাত্রদলের দুই পক্ষই কয়েক দিন ধরে সমাবেশ সফল করতে মাইকিং করায় শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। রক্তপাত এড়াতে প্রশাসন আজ দুপুর ১২টায় সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করে।কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ১৪৪ ধারা জারি করার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘একই সংগঠনের একই স্থানে সমাবেশ আহ্বান করায় সেখানে উত্তেজনা বিরাজ করছিল। রক্তপাত এড়াতে এবং শান্তি ভঙ্গের আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।