কালাইয়ে ট্রাকের চাপায় এনজিও কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে প্রাতর্ভ্রমণে বের হয়ে আজ রোববার ভোরে ট্রাকচাপায় নিহত হয়েছেন এক এনজিও কর্মকর্তা। নিহত মোমিনুল ইসলাম (৩৮) এনজিও ঠেংগামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) কালাই শাখায় শাখা ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়াড় ধাইনগর গ্রামে।জানা গেছে, আজ ভোরে প্রতিদিনের মতো মোমিনুল বাসা থেকে প্রাতর্ভ্রমণে বের হন। তিনি জয়পুরহাট-ঢাকা মহাসড়কের কালাই সদরের টিঅ্যান্ডটি কার্যালয়সংলগ্ন স্থানে পৌঁছলে বগুড়া থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেওয়ার পথে সকাল ১০টার দিকে তিনি মারা যান।