কালাইয়ে মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় ও পরিবার দুটিই শিশুদের পাঠশালা—এই স্লোগান নিয়ে জয়পুরহাটের কালাই শহরের থুপসারা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে ২৪ আগস্ট মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের শত ভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, শিশুর মানসিক, শারীরিক ও মেধার বিকাশে মায়ের ভূমিকা এবং শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পারিবারিকভাবে সচেতন করার লক্ষ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে বক্তব্য দেন শাহীতাজ পারভীন, জিয়াউল হক, কুলসুম বেগম প্রমুখ।