কালাইয়ে রফিকুল আলম তালুকদার স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ
জয়পুরহাটের কালাই সদরের ঐতিহ্যবাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন দুর্বার সংঘের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক রফিকুল আলম তালুকদার ওরফে বাবলু স্মরণে ৬ আগস্ট রফিকুল আলম তালুকদার স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শহরের ময়েন উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা হয়।কালাই শহরের রফিকুল আলম স্মৃতি সংসদ আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় তালুকদারপাড়া বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ।বিবাহিত একাদশের পক্ষে অংশ নেন তৌফিকুল ইসলাম, তাইফুর রহমান, আনিছুর রহমান, নেছার, আবদুর রশিদ, মহাতাব, মোমেন, বেলু, শামিম, সোহেল, রাসেল, ফজলে রাব্বি, নুরুন্নবী ও সউদ তালুকদার।অন্যদিকে অবিবাহিত একাদশের পক্ষে খেলায় অংশ নেন জনি, ডলার, রনি, রাশেদ, রানা, নয়ন, পলাশ, রুহুল আমিন, মিলন ও মাকসুদুল। খেলায় ‘অবিবাহিত’ একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘বিবাহিত একাদশ’। খেলাটি পরিচালনা করেন জাকির হোসেন।খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম তালুকদার ও মহাতাব তালুকদার।