কালাইয়ে ‘বেকার কেন কাঁদে’ নাটক মঞ্চস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে বেকার সমস্যা এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বেকারত্ব একটি পরিবারে ডেকে আনছে চরম অনিশ্চয়তা। বেকারত্ব সমস্যা ভিত্তিক গল্পের পটভূমি নিয়ে রচিত নাটক বেকার কেন কাঁদে মঞ্চায়ন করল জয়পুরহাটের কালাই সদরের থুপসাড়া সাংস্কৃতিক জোট। প্রতিবছরের মতো এবারও সংগঠনটি দর্শকদের জন্য মঞ্চে আনল নতুন এ নাটকটি। ১৯ অক্টোবর রাতে থুপসাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় মাঠের নাট্যমঞ্চে থুপসাড়া সাংস্কৃতিক জোটের নাট্যকর্মীরা নাটকটি মঞ্চস্থ করেন। আবদুস সামাদ রচিত ও এস আলম নির্দেশিত এ নাটকটিতে অভিনয় করেন শফিকুল ইসলাম, নান্নু মিয়া, বাবু, তোতা, জিয়াউর রহমান, সাহাজাহান এবং নারী চরিত্রে বুলবুলি, রেহেনা পারভিন প্রমুখ। নাটকটিতে আবহসংগীত পরিচালনা করেন নাসির অপেরা। কালাই পৌরসভার মেয়র হেলাল উদ্দিন মোল্লা ও নারী কমিশনার মহিমা বেগম উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।