কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূধনপুর চৌমুহনীতে ১৮ জানুয়ারি ১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার ফাইনালে কালিগঞ্জের মুকুন্দপুর জুটি কালিগঞ্জ পপুলার লাইফ ইনস্যুরেন্স জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে প্রথম সেমিফাইনালে কালিগঞ্জ পপুলার লাইফ ইনস্যুরেন্স জুটি শ্যামনগরকে এবং মুকুন্দপুর নাসিরের দল সেকেন্দার নগরকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি: সাজেক্রীসের ব্যবস্থাপনায় কোবালকো ওয়েল্ডিন ও ইলেকট্রোড এবং হাসান অ্যান্ড কোম্পানির পৃষ্ঠপোষকতায় আগামী ১০ ফেব্রুয়ারি সাতক্ষীরা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হতে যাচ্ছে। দুটি গ্রুপে বিভক্ত হয়ে ১০টি দল এই লীগে অংশ নেবে। দলগুলো হচ্ছে গণমুখী সংঘ, এরিয়ান্স ক্লাব, সেবা সংঘ, রসুলপুর ক্রীড়া সংস্থা, থানাঘাটা সোনালী সংঘ, ইউনাইটেড ক্লাব, পিকে ইউনিয়ন ক্লাব, টাউন স্পোর্টিং ক্লাব, মুন্সীপাড়া যুব সংঘ ও গফফার স্মৃতি সংসদ। ক গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্টধারী দুটি এবং খ গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্টধারী দুটি দলের মধ্যে সুপার ফোর পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে।