কালিয়াকৈর-নবীনগর সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন—মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না গ্রামের শামসুল হক (৫০) এবং একই গ্রামের সুলতান ফকিরের ছেলে দুলাল হোসেন (৩০)। তাঁরা দুজনই সবজি ব্যবসায়ী এবং ট্রাকের যাত্রী ছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।চক্রবর্তী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত তিনটার দিকে ওই এলাকায় ন্যাশনাল ব্যাংক ফাউন্ডেশনের সামনে টাঙ্গাইলগামী ঝটিকা পরিবহনের একটি বাস ও কালিয়াকৈর থেকে নবীনগরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি আটক করা হয়েছে।