কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা রেলক্রসিং এলাকায় আজ শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে ওই স্থানে জয়দেবপুর-রাজশাহী রেললাইনের ওপর দিয়ে ওই যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় জয়দেবপুরগামী সুন্দরবন এক্সপ্রেসের একটি ট্রেন ওই যুবককে ধাক্কা দেয়। এতে ওই যুবক ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত ওই যুবকের পরনে চেক লুঙ্গি ও প্রিন্টের শার্ট ছিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) লাশ ওই স্থানেই পড়ে রয়েছে বলে জানা গেছে।