কালিহাতীতে সন্ত্রাসীদের হাতে আওয়ামী লীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সন্ত্রাসীদের হামলায় আবদুল আজিজ নামের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিহত হয়েছেন।আজ শুক্রবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। আবদুল আজিজ উপজেলার সলা ইউনিয়নের হাতিয়া ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, গতকাল রাতে সন্ত্রাসীরা মোবাইলে ফোন করে আবদুল আজিজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে আবদুল আজিজ আর বাড়িতে ফেরেননি।আজ সকালে হাতিয়া গ্রামে রাস্তার পাশে আবদুল আজিজের লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আবদুল আজিজের মাথায় কোপের দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।—বাসস