কালিয়াকৈর ও বাগমারায় মাটির দেয়াল ধসে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর ও রাজশাহীর বাগমারায় গতকাল মঙ্গলবার রাতে মাটির ঘরের দেয়াল ধসে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কালিয়াকৈরের সিনাবহ এলাকায় হালিমা বেগম (৫৫) এবং বাগমারার ছোটকয়া গ্রামের হরেন্দ্রনাথ (৬০)।কালিয়াকৈর: নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে রাতের খাবার শেষে হালিমার পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। টানা বৃষ্টির কারণে তাঁদের ঘরের উত্তর পাশের দেয়াল রাত সাড়ে ১১টার দিকে ধসে পড়ে। এ সময় তাঁদের চিত্কার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হালিমার মৃত্যু হয়। বাগমারা: নিহতের ভাগ্নে রতন জানান, গতকাল রাত দুইটার দিকে শয়নকক্ষের মাটির দেয়াল ধসে হরেন্দ্রনাথের ওপর পড়ে। তাঁর চিত্কারে পরিবারের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিত্সা দেয়। এর কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য খোকা প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।