কালিয়াকৈর সড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীনগর-কালিয়াকৈর সড়কের তেতুইবাড়ি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং চারজন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন শামসুল আলম (৪৫) ও আবদুল হালিম (৩০)। তাঁরা দুজনই এএসসি ফ্যাশন লিমিটেড কারখানায় লোডার হিসেবে কাজ করেন। আজ বুধবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, কারখানার কাজ শেষ করে বাসায় ফেরার জন্য এএসসি ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামসুল আলম ও আবদুল হালিম নিহত এবং চারজন আহত হন। আহতদের চিকিত্সার জন্য গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।স্থানীয় চক্রবর্তী এলাকায় স্থাপিত পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানিয়েছেন, নিহতদের পরিবারের দাবির কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।