কালিয়াকৈরে এসএমজির ১৫ হাজার গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার গজারির বন থেকে এসএমজির ১৫ হাজার গুলি ও বোমা তৈরির ২০ কেজি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ সকাল সাড়ে ছয়টা পর্যন্ত র‌্যাবের সদস্যরা অভিযান চালিয়ে এসব গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেন। র‌্যাব-১-এর মেজর রাশেদুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন জানান, র‌্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিন্তপুরের গজারির বনে ডগ স্কোয়াডের সহায়তায় গতকাল দিবাগত রাত সাড়ে তিনটা থেকে আজ ভোর ছয়টা পর্যন্ত অভিযান চালান। এ সময় র‌্যাবের সদস্যরা মাটির ১৫টি গর্ত থেকে ৫০টি প্যাকেটে থাকা ৭ দশমিক ৬২ মডেলের এসএমজির ১৫ হাজার গুলি উদ্ধার করেন। এ ছাড়া মাটিতে পুঁতে রাখা একটি ট্রাংক থেকে ২০ কেজি বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেন। এ ঘটনায় আজ মামলা হতে পারে।