কালিয়াকৈরে গ্যাস লাইনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় আজ শুক্রবার ভূগর্ভস্থ তিতাস গ্যাসের সরবরাহ লাইন ফেটে যায়। কালিয়াকৈর দমকল কার্যালয়ের কর্মকর্তা তৌহিদুর রহমান প্রথম আলোকে জানান, ১৫-২০ ফুট এলাকা জুড়ে সরবরাহ লাইন থেকে মাটি ভেদ করে গ্যাস বেরোচ্ছে। পাশের একটি সিগারেটের দোকান থেকে আজ সকাল সাড়ে নয়টার দিকে ওই স্থানের গ্যাসে আগুন লাগে। দুপুর ১২টার দিকে কালিয়াকৈর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে সফিপুর বাজারের ব্যবসায়ীরা বলেছেন, ওই স্থানে গ্যাস নির্গত হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। বাজারের ব্যবসায়ীরা আরও জানিয়েছেন, তাঁরা তিতাস গ্যাস কর্তৃপক্ষকে খবর দিয়েছে। কিন্তু কেউ ঘটনাস্থলে আসেনি। সফিপুর বাজারের পার্শ্ববর্তী রবিন সুইটসের মালিক বকুল পাল জানান, দীর্ঘদিন ধরেই ওই স্থানের গ্যাস পাইপ দিয়ে গ্যাস বেরোচ্ছে। গাজীপুর তিতাস গ্যাস অফিসে খবর দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।