কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী (২৭) ও শিশুর (৩) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ভান্নারা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল নয়টার দিকে একজন মহিলা শিশুকে নিয়ে ট্রেন লাইন দিয়ে হাঁটার সময় এলাকাবাসী ওই মহিলাকে লাইন থেকে নামতে বলে। তাদের কথা শুনে মহিলা রেললাইন থেকে নেমে যায়। কিন্তু ট্রেন কাছে আসা মাত্রই তিনি কোলের শিশুটিকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই জয়দেবপুর থেকে রাজশাহীগামী সুন্দরবন এক্সপ্রেস নামের ট্রেনের নিচে কাটা পড়ে খণ্ড-বিখণ্ড হয়ে পড়ে থাকে তাদের দেহ। জিআরপি থানার পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কমলাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, তারা মা-মেয়ে হতে পারে এবং কোনো কারণে তারা আত্মহত্যা করেছে। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।