কালিয়াকৈরে তোয়ালে কারখানায় ব্যাপক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতার দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার একটি তোয়ালে কারখানার শ্রমিকেরা আজ বৃহস্পতিবার দুপুরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা এ সময় কারখানাটিতে ব্যাপক ভাঙচুর চালান।পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাপেক্স চেরি টাওয়েল টেক্সটাইল নামের এই কারখানা কর্তৃপক্ষ তিন শতাধিক শ্রমিকের বেতন-ভাতা নিয়ে গত কয়েক দিন ধরেই টালবাহানা করে আসছিল। আজ দুপুরে শ্রমিকেরা বেতনের দাবিতে সেখানে বিক্ষোভ প্রদর্শন করে ব্যাপক ভাঙচুর চালান।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস না দেওয়ায় শ্রমিকেরা সংক্ষুব্ধ হয়ে উঠেছে। তিনি এখনো পর্যন্ত কারখানাটির মালিকপক্ষীয় কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে জানিয়েছেন।