কালিয়াকৈরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আজ শনিবার ভোরে মালবোঝাই দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটার দিকে চন্দ্রা এলাকায় নওগাঁ থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে চট্টগ্রাম থেকে বগুড়াগামী একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক ট্রাকের চালক বগুড়া সদর থানার ইরোলিয়া (পূর্বপাড়া) গ্রামের সোবাহান মোল্লার ছেলে হাবিবুর রহমান (৩৫) মারা যান। আহত হন পাঁচজন। তাঁদের গুরুতর আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে অজ্ঞাতনামা (৩৮) অন্য এক ব্যক্তির মৃত্যু হয়। কোনাবাড়ী হাইওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে নিহত হাবিবুরের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসাপাতাল মর্গে পাঠায়।কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ট্রাক দুটি আটক করা হয়েছে। এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।