কালিয়াকৈরে যমুনা স্পিনিং কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় যমুনা গ্রুপের যমুনা স্পিনিং কারখানায় আজ শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।কারখানা সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে স্পিনিং কারখানাটির কাটিং বিভাগে আগুনের সূত্রপাত হয়। পরে রিং বিভাগ, কমপ্লেক্স বিভাগ ও ব্লু রুমে তা ছড়িয়ে পড়ে। এতে কারখানার বিপুল পরিমাণ সুতা, তুলা, মেশিন ও সরঞ্জাম পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর, গাজীপুর ও টঙ্গি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তিনি আরও জানান, কারখানাটির কাটিং বিভাগে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, যা অন্যন্য স্থানে ছড়িয়ে পড়ে।