কালিয়াকৈরে শালবন থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কারলসুরিচেলা গ্রামের শালবন থেকে ইনু চৌধুরী (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ গতকাল শনিবার বিকেলে তাঁর লাশ উদ্ধার করেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেছেন,পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে।