কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় আজ সোমবার সকালে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী।হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জামাল জানান, ভোর ছয়টার দিকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাজীপুরের কোনাবাড়ী থেকে সিরাজগঞ্জগামী মাইক্রোবাসের সঙ্গে টাঙ্গাইল থেকে গাজীপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিপি আক্তার (২৫) নামের একজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় জনসেবা হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় হাসিনা (২২) নামের আরেকজনের মৃত্যু হয়। হতাহত সবাই গার্মেন্টস কর্মী। তাঁরা কোনাবাড়ী স্ট্যান্ডার্ড গ্রুপের গার্মেন্টস কারখানায় কাজ করেন। সবার বাড়ি সিরাজগঞ্জের কাজীপাড়ায়। তাঁরা মাইক্রোবাসে করে বাড়িতে যাচ্ছিলেন।এসআই জামাল জানান, মাইক্রোবাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে।