কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লাগায় দুজন আরোহী নিহত এবং আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বহেরাতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে তিনজন আরোহীসহ মোটরসাইকেলটি বহেরাতলী এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মো. রুবেল মিয়া (২৫) ও কালিয়াকৈর উপজেলার সোনাতলা এলাকার সাহাজুল ইসলাম (২৪) নামের দুই আরোহী নিহত হন। অপর আরোহী কাজিম উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) বাসেত মোল্লা জানান, নিহত দুজনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিবারের দাবির কারণে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি দুর্ঘটনাজনিত মামলা হয়েছে।