কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছে। উপজেলার শফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলগামী যাত্রীবাহী বাস ও গাজীপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ নিহতের ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আবদুল মজিদ (৬৫)।গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেডের সামনে আজ বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রীসহ চারজন মারা যায়। লাশগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।