কালীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা খাতে সর্বনিম্ন বরাদ্দ রেখে ২৪ জুলাই ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা ২০১০-২০১১ সালের বাজেট ঘোষণা করেছে। বাজেটে আয় ধরা হয়েছে ছয় কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৬৪৫ টাকা আর সমপরিমাণ টাকা ব্যয় ধরা হয়েছে। পৌরসভার মেয়র মাহবুবার রহমান ২৫ জুলাই পৌরসভা সম্মেলনকক্ষে এই বাজেট ঘোষণা করেন। এ সময় স্থানীয় সাংসদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন। বাজেটে আয়ের সর্বোচ্চ খাত ধরা হয়েছে সরকারি অনুদান, যার পরিমাণ হচ্ছে পাঁচ কোটি ২৫ লাখ ৭৬ হাজার ৯৬৫ টাকা। আর সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে পানি ও বিদ্যুৎ লাইন সমপ্রসারণ খাতে পাঁচ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৬৫ টাকা।