কালীগঞ্জে অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা মারধর ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঊষার রজতজয়ন্তী অনুষ্ঠানে গত মঙ্গলবার দাওয়াত না দেওয়ার অভিযোগে ছাত্রলীগ পরিচয়দানকারী একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর ও কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছে। এ সময় তারা লুট করে নিয়ে গেছে মাইক্রোফোনসহ বিভিন্ন মালামাল। যদিও ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সবাই ছিলেন আওয়ামী লীগের।অনুষ্ঠান উদ্যাপন কমিটির নেতারা জানিয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুুডেন্ট অ্যাসোসিয়েশন (ঊষা) প্রতিবছর ঈদের ছুটিতে নিজ এলাকায় একত্র হয়। আয়োজন করে অনুষ্ঠানের। গত মঙ্গল ও বুধবার স্থানীয় মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এই অনুষ্ঠান হয়। তাঁরা আরও জানান, হামলাকারীরা জানিয়ে যায়, তাদের না জানিয়ে আবার অনুষ্ঠান শুরু করলে পরিস্থিতি আরও খারাপ হবে। অবশ্য গতকাল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের আশ্বাসে অনুষ্ঠান শুরু এবং শেষ করা হয়েছে।এ ব্যাপারে ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আক্তারুজ্জামান জানান, ছাত্রলীগের কেউ এর সঙ্গে জড়িত হলেও গোটা ছাত্রলীগ এর দায়িত্ব নেবে না। এ ঘটনা খুবই দুঃখজনক।