কালীগঞ্জে টেপা মাছ খেয়ে এক পরিবারের ১১ জন অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামে টেপা মাছ খেয়ে এক পরিবারের ১১ জন গুরুতর অসুস্থ হয়েছে।অসুস্থ ব্যক্তিরা হলেন—নূর মোহাম্মদ গাজী (৫০), ফারুক হোসেন (২৫), রমেছা খাতুন (৪০), জবেদা খাতুন (৪০), সেলিনা খাতুন (২৩), মরিয়ম খাতুন (২০), রোকসানা খাতুন (২২), নাজমা খাতুন (২৫), মেহের জাহান (২৭), ইসলাইল হোসেন (১৮) ও কামরুচ্ছো (৪২)। অসুস্থ ব্যক্তিদের সাতক্ষীরার শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নূর মোহাম্মদ গাজী জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে তাঁরা টেপা মাছের তরকারি দিয়ে ভাত খান। রাত ১০টার দিকে একে একে বাসার সবাই বমি করতে থাকে। এ সময় কয়েকজন অচেতনও হয়ে পড়েন। এ অবস্থায় রাত আড়াইটার দিকে প্রতিবেশীদের সহযোগিতায় তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অসুস্থ ব্যক্তিদের অবস্থা বর্তমানে উন্নতির পথে।