কালীগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক রচনা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ে নারী নির্যাতন ও পাচার প্রতিরোধবিষয়ক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ভদ্রখালী হাইস্কুলের প্রধান শিক্ষক জি এম আবদুল গফফার। বক্তব্য দেন বিশেষ অতিথি স্কুল পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দীন, আবদুল হালিম ও শহিদুল ইসলাম। প্রথম ও দ্বিতীয় পর্বের রচনা প্রতিযোগিতায় ১৮ জনকে পুরস্কার দেওয়া হয়। বিজয়ীরা হলো অষ্টম শ্রেণীর মেহেদী, সুস্মিতা, রাফিজা, রুমি, মুসলিমা ও রিপন। নবম শ্রেণীর খাদিজা খাতুন, হোসনেয়ারা, খায়রুল ইসলাম, মিনা, সুমাইয়া ও ইয়াছিন আলী, দশম শ্রেণীর মুন্নী, ডালিয়া খাতুন, দিপঙ্কর, অহনা, সোনিয়া ও রহিমা খাতুন।এদিকে কালীগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের ডা. মুজিব রুবি মডেল হাইস্কুলে ৩০ ডিসেম্বর নারী ও শিশু পাচার এবং নির্যাতন প্রতিরোধে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক প্রতিনিধি আবদুল করিম। বক্তব্য দেন প্রধান অতিথি স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিশেষ অতিথি সহকারী শিক্ষক গোলাম মহিউদ্দীন, মনিরুজ্জামান ও আব্দুর রহমান।