কালীগঞ্জে নারী পাচার প্রতিরোধবিষয়ক রচনা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালীগঞ্জ উপজেলার উদজীবনী ইনস্টিটিউটে ৩ জানুয়ারি রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে নারী পাচার ও প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উদজীবনী হাইস্কুলের প্রধান শিক্ষক তবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবদুল হালিম। বিশেষ অতিথির বক্তব্য দেন আজিজুর রহমান ও স্বপন কুমার বর্মন। শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা আহছানিয়া মিশনের মনিরুজ্জামান। শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১৮ জনকে পুরস্কার দেওয়া হয়।