কালীগঞ্জে পৌষ মেলার সমাপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোবিন্দকাটি বীণাপাণি লাইব্রেরি ও কালপুরুষ নাট্য সংস্থার আয়োজনে তিন দিনব্যাপী পৌষ মেলা ৪ জানুয়ারি শেষ হয়েছে। হরিদাস বিশ্বাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন গাজী আজিজুর রহমান, মাকিদ হায়দার, জাহিদুল হক, মোস্তফা নুরুজ্জামান, জাফরুল্লাহ ইব্রাহীম, প্রাণকৃষ্ণ সরকার প্রমুখ। মেলার প্রথম দিনে ২ জানুয়ারি পিঠা প্রদর্শনী, প্রতিযোগিতা, চারু সঞ্জয়ের আর্ট প্রদর্শনী, ফতেপুর সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে নাটক ফেরারী নিশানা মঞ্চস্থ, লোকগান ও লোকনৃত্য পরিবেশন করা হয়। দ্বিতীয় দিনে গোবিন্দকাটি বীণাপাণি নাট্যসংস্থার ব্যবস্থাপনায় লোকনৃত্য, লোকগান ও নাটক গজানন চরিত মানস মঞ্চস্থ হয়। শেষ দিনে বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নাটক অচল পয়সা মঞ্চস্থ হয়।