কালীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মীরেরবাজার এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাব পাঁচজনকে গ্রেপ্তার করেছে।র্যাব-১-এর সহকারী পরিচালক মিলু মিয়া বিশ্বাস জানান, সেখানে আজ বুধবার বেলা ১১টা থেকে মাদকবিরোধী অভিযান শুরু করে র্যাব। এ পর্যন্ত বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।