কালীগঞ্জেও বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী লুৎফর রহমান। নির্বাচনে চশমা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৬ হাজার ২৪৪ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আমজাদ হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৪০৬ ভোট।আজ বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় নির্বাচনের এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার।লুত্ফর রহমান ও আমজাদ দুজন পরস্পরের খালাতো ভাই। আমজাদ একসময় বিএনপির রাজনীতি করতেন। বিএনপির সমর্থন নিয়ে তিনি সর্বশেষ কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার সময় তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে মেয়র পদে সমর্থন পান।