কালুখালী-ভাটিয়াপাড়া রেল যেভাবে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার কালুখালী থকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া নিবাসী তৎকালীন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা কে বি রায় ১৯৪৩ সালে কালুখালী-ভাটিয়াপাড়া ৭২ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের কাজ শুরু করেন।১৯৪৬ সালে এই পথে রেল চলাচল শুরু হয়। ওই কর্মকর্তার অবদানের কারণে রেলপথটি কে বি সেকশন নামেও পরিচিত। রেলপথটি বৃহত্তর ফরিদপুর জেলার সঙ্গে যশোর ও খুলনা জেলার যোগাযোগে বিশেষ সহায়ক ভূমিকা পালন করছিল। কিন্তু ৫১ বছর পর ১৯৯৭ সালের আগস্ট মাসে এই পথে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খামখেয়ালী ও অবহেলার কারণে রেলের জমি, রেলপাতসহ বিভিন্ন স্থাপনা সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে। ৭২ কিলোমিটার দীর্ঘ রেলপথের মোট ১৩টি ‘এ’ ও ‘বি’ শ্রেণীর স্টেশনের কয়েক কোটি টাকার সরকারি স্থাপনা; রাস্তার উভয় পাশের লক্ষাধিক একর ‘এ’, ‘বি’ ও ‘সি’ শ্রেণীর জমি এবং রেলপাত, স্লিপার, লোহার প্লেট, পিন, ব্রিজের বিম, গার্ডারসহ মূল্যবান সম্পদ অযত্ন, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাত হতে শুরু করে।কালুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত ৬৫টি মৌজায় এই পথে রেল বিভাগের মোট জমির পরিমাণ ৯৫৫ দশমিক ৯৫ একর। এর মধ্যে কৃষিজমির পরিমাণ ৪৭৮ দশমিক ৭৩ একর। পরিত্যক্ত জমির পরিমাণ ৪৩১ দশমিক ৯৯ একর। বাকি ৪৫ দশমিক ২৩ একর জমি বাণিজ্যিক, পুকুর বা রাস্তার কাজে ব্যবহূত হয়। এর মধ্যে রাজবাড়ী অংশে ২২টি মৌজায় রেলের জমির পরিমাণ ২৬৭ দশমিক ৬৭ একর। ফরিদপুর অংশে ৩৫টি মৌজায় জমির পরিমাণ ৫৮৪ দশমিক ০৭ একর। গোপালগঞ্জ অংশে আটটি মৌজায় রেলের জমির পরিমাণ ১০৪ দশমিক ২১ একর।এই রেলপথের সূর্যদিয়া থেকে নলিয়াগ্রাম পর্যন্ত ২৩ কিলোমিটার অংশ পড়েছে রাজবাড়ী জেলায়, নলিয়াগ্রাম থেকে বনমালীপুর পর্যন্ত ৩৫ কিলোমিটার অংশ পড়েছে ফরিদপুর জেলায় এবং বনমালীপুর থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত ১৪ কিলোমিটার অংশ পড়েছে গোপালগঞ্জ জেলায়।এই পথে মোট ১৩টি রেলস্টেশন ছিল। এর মধ্যে ছিল রাজবাড়ী অংশে রামদিয়া, বহরপুর, আড়কান্দি ও নলিয়াগ্রাম—এই চারটি স্টেশন; ফরিদপুর অংশে মধুখালী, ঘোড়াকালী, সতৌর, বোয়ালমারী ও সহস্রাইল—পাঁচটি স্টেশন এবং গোপালগঞ্জের মধ্যে ব্যাসপুর, কাশিয়ানী ও ভাটিয়াপাড়া—তিনটি স্টেশন।লাভজনক থেকে অলাভজনকরেললাইন প্রতিষ্ঠার পর এ অঞ্চলের জনসাধারণের একমাত্র যাতায়াতের মাধ্যম ছিল রেলগাড়ি। এই পথে প্রতিদিন কয়েক হাজার লোক যাতায়ত করত। এই পথে প্রতিদিন তিনটি লোকাল ট্রেন রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত এবং একটি মেইল ট্রেন পার্বতীপুর থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত যাতায়াত করত। বন্ধ হওয়ার আগে শুধু মধুখালী রেলস্টেশন থেকে প্রতি মাসে ৪০ থেকে ৪৫ হাজার টাকার টিকিট বিক্রি হতো। ভাটিয়াপাড়া স্টেশনে বিক্রি হতো ২০ হাজার টাকার টিকিট। বোয়ালমারী স্টেশনে ১২ হাজার ও বহরপুর স্টেশনে ১০ হাজার টাকার টিকিট বিক্রি হতো।১৯৮৭ সাল থেকে এই পথে রেললাইনের সংস্কার বন্ধ করে দেওয়া হয়। ফলে টুকটাক লাইন বিচ্যুতিজনিত কারণে রেলের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। পরিপূর্ণভাবে রেলপথটি বন্ধ করে দেওয়ার আগে পরিকল্পিতভাবে একদিন রেল এলে তিন দিন আসত না। এর ফলে রেলের প্রতি মানুষের মধ্যে হতাশার সৃষ্টি হয়। আর এরই প্রেক্ষাপটে তথাকথিত অলাভজনক খাত হিসেবে আখ্যায়িত করে কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথ বন্ধ করে দেওয়া হয়।বন্ধ রেলপথ চালু হচ্ছেগত ৫ অক্টোবর ঢাকায় শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে কালুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত বন্ধ হয়ে যাওয়া রেলপথ আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কাশয়ানী থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার টুঙ্গিপাড়া পর্যন্ত আরও ৫৫ কিলোমিটার নতুন রেলপথ বসানোর সিদ্ধান্ত হয়েছে। কালুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত রেলপথ চালু এবং কাশিয়ানী থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের জন্য এক হাজার ১০১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। আগামী মাসে এ ব্যাপারে দরপত্র আহ্বান করা হবে বলে জানা গেছে।