কালের কণ্ঠ, সান, বাংলাদেশ প্রতিদিনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির অভিযোগ কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন ও বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক এনআই মাহমুদ এ মামলা করেছেন।মহানগর হাকিম কেশব রায় চৌধুরী বাদীর জবানবন্দি নেন। আদালত মানহানির অভিযোগ আমলে নিয়ে তিনজনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।মামলার আরজিতে বলা হয়, বাদী প্রতিষ্ঠান সরকারের নিয়ম মেনে জমি কিনে নগদে ও কিস্তিতে প্লট বিক্রি করে আসছেন। আসামিরা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে গত ২২ নভেম্বর ‘কেবল জামিন জালিয়াতি নয়, ১০ কোটি টাকা ভুয়া এফডিআর দেখিয়ে ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে ফেসে গেছেন আশিয়ান হোমস লিমিটেডের ব্যবস্থাপক নজরুল ইসলাম ভূঁইয়া’ শিরোনামসহ বিভিন্ন সংবাদ প্রকাশ করেন, যা মানহানিকর। যার কারণে বাদীর প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে।