কালের কণ্ঠ ছাড়লেন আবেদ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক আবেদ খান তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি তাঁর পদত্যাগপত্র কালের কণ্ঠের কর্তৃপক্ষের কাছে জমা দেন। আজ শুক্রবার প্রথম আলোর পক্ষ থেকে এ ব্যাপারে আবেদ খানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি পদত্যাগের খবরের সত্যতা নিশ্চিত করেন। আবেদ খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নৈতিক ও পেশাগত কারণে আমি পদত্যাগ করেছি। পত্রিকায় প্রকাশিত অনেক প্রতিবেদনের জন্য সম্পাদক হিসেবে আমাকে হলুদ সাংবাদিকতার দায় নিতে হয়। এতে আমার দীর্ঘ পেশাগত জীবনের সুনাম নষ্ট হয়। আমি এই অসুস্থ কাজের দায়িত্ব নিতে চাই না।’আবেদ খান আরও বলেন, ‘গতকাল সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দিয়েছি। এরপর অফিস থেকে আমার বাবার ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসেছি।’বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ও পত্রিকাটির প্রকাশক ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক পদে থাকবেন না বলে জানিয়েছেন আবেদ খান। তিনি বলেন, ‘আমার সারা জীবনের যে পেশাগত অর্জন, তার থেকে বড় কিছু নেই। কিন্তু হলুদ সাংবাদিকতার দায়ে যদি সেসব অর্জন, সুনাম নষ্ট হয়ে যায়; তাহলে আর কিছু থাকে না।’