কালের কণ্ঠ ছাড়লেন আবেদ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক আবেদ খান তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি তাঁর পদত্যাগপত্র পত্রিকাটির কর্তৃপক্ষের কাছে জমা দেন।জানা যায়, ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন আহমদের হাতে পদত্যাগপত্র দিয়ে অফিস ত্যাগ করেন আবেদ খান। ২০০৯ সালের এপ্রিলে পত্রিকাটি প্রকাশের প্রস্তুতি থেকে শুরু থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত আবেদ খান সম্পাদকের দায়িত্ব পালন করেন।গতকাল শুক্রবার প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে আবেদ খান পদত্যাগের খবরের সত্যতা নিশ্চিত করেন। আবেদ খান প্রথম আলোকে বলেন, ‘নৈতিক ও পেশাগত কারণে আমি পদত্যাগ করেছি। পত্রিকায় প্রকাশিত অনেক প্রতিবেদনের জন্য সম্পাদক হিসেবে আমাকে হলুদ সাংবাদিকতার দায় নিতে হয়। এতে আমার দীর্ঘ পেশাগত জীবনের সুনাম নষ্ট হয়। আমি এই অসুস্থ কাজের দায়িত্ব নিতে চাই না।’আবেদ খান আরও বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দিয়েছি। এরপর অফিস থেকে আমার বাবার ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসেছি।’ বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ও পত্রিকাটির প্রকাশক ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক পদে থাকবেন না বলেও জানিয়েছেন আবেদ খান। তিনি বলেন, ‘আমার সারা জীবনের যে পেশাগত অর্জন, তার থেকে বড় কিছু নেই। কিন্তু হলুদ সাংবাদিকতার দায়ে যদি সেসব অর্জন, সুনাম নষ্ট হয়ে যায়; তাহলে আর কিছু থাকে না।’দীর্ঘ সাংবাদিকতা জীবনে আবেদ খান ভোরের কাগজ, যুগান্তর, সমকাল পত্রিকায়ও সম্পাদকের দায়িত্ব পালন করেন।