কালো টাকা সাদা করার প্রক্রিয়ার বিপক্ষে গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালো টাকা সাদা করার প্রক্রিয়াটি চালু না রাখার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। গভর্নর বলেছেন, ‘চলতি অর্থবছরে খুব বেশি কালো টাকা সাদা হয়নি। সত্যি সত্যি এতে কোনো লাভ হয়েছে বলে আমার মনে হয় না। সুতরাং এ প্রক্রিয়াটি চালু না রাখাই ভালো।’ আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নিজস্ব কার্যালয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন।আতিউর রহমান বলেন, কৃষকের কাছে ঋণ থাকে না। গ্রহীতা হিসেবে তাঁরা অনেক ভালো। গত এক বছরে কৃষিঋণ বিতরণ যেমন বেড়েছে, আদায়ও বেড়েছে তেমন।খেলাপিঋণের গ্রহীতাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে গভর্নর বলেন, মওকুফের সংস্কৃতি আর প্রশ্রয় দেওয়া হবে না।অনুষ্ঠানে ‘বাংলাদেশ ব্যাংকের নীতি-কৌশল: পরিবর্তনের এক বছর’ শিরোনামে লিখিত বক্তব্য উপস্থাপন করেন গভর্নর। এতে তিনি বলেন, গত এক বছরে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে অন্যতম হলো ঋণ তথ্যভান্ডারকে (সিআইবি) স্বয়ংক্রিয় করা। এরই মধ্যে শুরু হয়েছে ই-রিক্রুটমেন্ট। অর্থাত্ কাগজে আর কোনো আবেদন করতে হয় না। শিগগির ই-টেন্ডারিং (ইলেকট্রনিক পদ্ধতিতে দরপত্র) শুরু হবে।গভর্নর অবশ্য চলতি অর্থবছরের অর্থনৈতিক ব্যবস্থাপনায় অন্যতম ব্যর্থতা হিসেবে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) ব্যবস্থা কার্যকর না হওয়ার কথা উল্লেখ করেন।গভর্নর বলেন, এবার প্রতিশ্রুতি দিয়েও যা পূরণ করা যায়নি, সেটা হচ্ছে পিপিপি। পিপিপির নীতিমালাই তৈরি হয়নি। তবে সম্প্রতি এটি গতি পাচ্ছে। ২০১০-১১ অর্থবছরের বাজেটটি বাস্তবায়নের বাজেট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন গভর্নর।পোল্ট্রি ও মত্স্য খাতে ঋণ দেওয়া হয় না, খেলাপিঋণ কমছে না কেন, সেবামূলক প্রতিষ্ঠান হয়েও আলাদা করে কেন সেবামাসুল (সার্ভিস চার্জ) নেওয়া হয়—অনুষ্ঠানে এসব প্রশ্নেরও জবাব দেন গভর্নর।ডিআরইউয়ের সভাপতি শামীম আহমেদ এতে স্বাগত বক্তব্য দেন। সমাপনী বক্তব্য দেন ডিআরইউয়ের সাধারণ সম্পাদক পথিক সাহা।