কালো টাকার মালিকদের শাস্তির আওতায় আনা উচিত: সিপিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পরও যাঁরা সেই সুযোগ কাজে লাগাননি, তাঁদের কর আইনে শাস্তি দেওয়ার কথা বলেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।২০০৯-১০ অর্থবছরের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আগামী অর্থবছরের চ্যালেঞ্জ নিয়ে আয়েজিত এক সংবাদ সম্মেলনে আজ রোববার সিপিডি এসব কথা বলেন।সিপিডি বলেছে, কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার আর কোনো মানে হয় না। কারণ বিষয়টি আর্থিক ও নৈতিক—দুই দিক থেকেই অনাকাঙ্ক্ষিত। এ ছাড়া সুযোগটি বারবার দেওয়ার ফলে সত্ করদাতারা কর দিতে নিরুত্সাহিত হতে পারেন।বরং টাকা সাদা করার সুযোগ দেওয়ার পরও যাঁরা এতে সাড়া দেননি বা দেন না, তাঁদের জন্য শাস্তির বিধান রেখে কর আইন তৈরির সময় এসেছে বলে মনে করে সিপিডি। আর এরই অংশ হিসেবে আগামী ২০১০-১১ অর্থবছরের মূল চ্যালেঞ্জ হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনাকে শক্তিশালী করা।সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, কালো টাকার মালিকদের জন্য কর আইনে শাস্তির বিধান রাখতে হবে। আর তা বাস্তবায়ন করতে যুগোপযোগী কর আইন প্রণয়নের পাশাপাশি দরকার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনবল বৃদ্ধি করা।বক্তব্যের শুরুতেই নিমতলী ট্রাজেডির জন্য সমবেদনা ও শোক প্রকাশ করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। তারপর দেশের অর্থনীতিকে কয়েকটি ভাগে বিভক্ত করে পর্যালোচনা তুলে ধরেন তিনি। এগুলো হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, সরকারি ও বেসরকারি বিনিয়োগ, জ্বালানি খাতের মূল্যায়ন ও পরিকল্পনা, কৃষি ও খাদ্যনিরাপত্তা, মূল্যস্ফীতি প্রভৃতি।কালো টাকার মালিকদের শাস্তির আওতায় আনা উচিত: সিপিডিনিজস্ব প্রতিবেদককালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পরও যাঁরা সেই সুযোগ কাজে লাগাননি, তাঁদের কর আইনে শাস্তি দেওয়ার কথা বলেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।২০০৯-১০ অর্থবছরের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আগামী অর্থবছরের চ্যালেঞ্জ নিয়ে আয়েজিত এক সংবাদ সম্মেলনে আজ রোববার সিপিডি এসব কথা বলেন।সিপিডি বলেছে, কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার আর কোনো মানে হয় না। কারণ বিষয়টি আর্থিক ও নৈতিক—দুই দিক থেকেই অনাকাঙ্ক্ষিত। এ ছাড়া সুযোগটি বারবার দেওয়ার ফলে সত্ করদাতারা কর দিতে নিরুত্সাহিত হতে পারেন।বরং টাকা সাদা করার সুযোগ দেওয়ার পরও যাঁরা এতে সাড়া দেননি বা দেন না, তাঁদের জন্য শাস্তির বিধান রেখে কর আইন তৈরির সময় এসেছে বলে মনে করে সিপিডি। আর এরই অংশ হিসেবে আগামী ২০১০-১১ অর্থবছরের মূল চ্যালেঞ্জ হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনাকে শক্তিশালী করা।সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, কালো টাকার মালিকদের জন্য কর আইনে শাস্তির বিধান রাখতে হবে। আর তা বাস্তবায়ন করতে যুগোপযোগী কর আইন প্রণয়নের পাশাপাশি দরকার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনবল বৃদ্ধি করা।বক্তব্যের শুরুতেই নিমতলী ট্রাজেডির জন্য সমবেদনা ও শোক প্রকাশ করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। তারপর দেশের অর্থনীতিকে কয়েকটি ভাগে বিভক্ত করে পর্যালোচনা তুলে ধরেন তিনি। এগুলো হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, সরকারি ও বেসরকারি বিনিয়োগ, জ্বালানি খাতের মূল্যায়ন ও পরিকল্পনা, কৃষি ও খাদ্যনিরাপত্তা, মূল্যস্ফীতি প্রভৃতি।