কালো ধোঁয়া, শব্দদূষণের বিরুদ্ধে অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহনের কালো ধোঁয়া, হাইড্রলিক হর্ন, শব্দদূষণ, গাড়ির ফিটনেস, সঠিক ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত এক অভিযান শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় বাড্ডার প্রগতি সরণির নতুন রাস্তায় এ অভিযান শুরু হয়। অভিযানটি পরিচালনা করছেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জামশেদ আহমেদ।অভিযান পরিচালনাকারী দলে আরও রয়েছেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সুকুমার বিশ্বাস ও ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মো. ফখরুজ্জামান। তাঁদের সহযোগিতা করছে স্কাউটদের একটি দল। এ ছাড়া শব্দদূষণ, যানবাহনের কালো ধোঁয়া, হাইড্রলিক হর্ন, শব্দদূষণ ও পরিবেশ সুরক্ষার বিষয়ে জনসচেতনতামূলক সঙ্গীত পরিবেশন করছে একটি সাংস্কৃতিক দল।