কালো ধোঁয়া নির্গমনের জন্য ছয়টি বাসকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগরের রাজধানী উচ্চবিদ্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত গাড়ি থেকে কালো ধোঁয়া নির্গমনের জন্য ছয়টি বাসকে তিন হাজার টাকা করে জরিমানা করেছেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত ১১টি যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ আইনে মামলা হয়েছে। এসব যানবাহনকে হাইড্রলিক হর্ন, নথিপত্র ঠিক না থাকা ইত্যাদি অপরাধে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করছেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মো. ফখরুজ্জামান। আদালতের কাজে সহায়তা করছে মহানগর দাঙ্গা পুলিশ ও ঢাকা রোভার স্কাউট।