কালো মেয়ে সোনায় ভালো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বংশোদ্ভূত মেয়েদের শরীরের বর্ণ কালো। সোনার অলংকার তাদের গায়ে ফুটে ওঠে অনন্য হয়ে। তাই অলংকারে তাদের লাগে আরও সুন্দর। চীনের একটি পত্রিকায় সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, ভারতে যে নারীরা পথের পাশে ভিক্ষা করে, তাদেরও সোনার নাকফুল থাকে। আরও বলা হয়, ভারতে নাকফুল ছাড়া মেয়েদের ঘুরতে যাওয়াও নিষেধ।চীনা পত্রিকা পিপলস ডেইলির অনলাইনের ওই খবরে বলা হয়, ভারত সরকার ‘কাগুজে সোনা’ কেনার জন্য জনগণকে উত্সাহিত করার পরিকল্পনা করছে। কার্যত ব্যাংকে জমা থাকা সোনার স্বত্ব কিনতে পারবেন আগ্রহী ব্যক্তিরা। খবরে বলা হয়, ভারতীয়দের একটি বড় অংশ যে সোনার মালিক হতে আগ্রহী, সরকারের পরিকল্পনা থেকে তা বোঝা যায়।ওই খবরে আরও বলা হয়, ‘সোনার গয়না ছাড়া মেয়েদের বাইরে যাওয়াকে অসভ্য আচরণ হিসেবে বিবেচনা করা হয় ভারতে। অনেক গয়নার মধ্যে ভারতীয়দের পছন্দ হলো সোনার গয়না। ভারতীয়দের ত্বক কালো। সোনার গয়না এমন ত্বককে আরও উজ্জ্বল করে তোলে। সোনার তৈরি কানের দুল বা হার পরা মেয়েদের ভারতের যেকোনো জায়গায়ই খুঁজে পাওয়া যাবে। যেসব ছোট ছোট মেয়ে অপরিপাটি পোশাকে পথের ধারে ভিক্ষা করে, দেখা যায় তাদেরও নাকফুল আছে।’আরও বলা হয়, ‘পুরুষেরাও হর হামেশা সোনার গয়না ব্যবহার করে। অনেক ভারতীয় পুরুষকেই দেখা যায় পাথর বসানো তিনটি আংটি পরে আছে।’প্রতিবেদনটিতে বলা হয়, বিয়ের সময় অভিভাবকেরা কনেকে সোনার গয়না যৌতুক হিসেবে দেন। এগুলো কেবল কনের সৌন্দর্যই বাড়ায় না, বরং বিবাহিত জীবনে সঞ্চয়ও বটে।’সোনার প্রতি ভারতীয়দের মোহের কারণেই দেশটির সর্বত্র সোনার গয়নার দোকান দেখতে পাওয়া যায়। মেট্রোপলিটান শহর থেকে শুরু করে ছোট শহরের সব বড় দোকানে গয়না বিক্রি করতে দেখা যায়।