কালোটাকা ছড়িয়ে আমাকে ফাঁসানো হবে: শামীম ওসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কালোটাকা ছড়ানো ও জঙ্গি তৎপরতার আশঙ্কা করছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শামীম ওসমান। আজ বৃহস্পতিবার তিনি জামতলায় শ্বশুরবাড়িতে সাংবাদিকদের ডেকে এ আশঙ্কা প্রকাশ করেন।শামীম ওসমান বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে কালোটাকা ছড়াচ্ছে। একটি মহল কালোটাকা ছড়িয়ে আমাকে ফাঁসাতে চায়। আমার কাছে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ আছে। বুধবার রাতে শহরে একটি গোপন বৈঠক হয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, আজ যেকোনো সময় কিছু লোকজন আমার ব্যাচ পকেটে নিয়ে কালোটাকা বিলি করবে। এরপর তাদেরকে গ্রেপ্তার করে বলা হবে শামীম ওসমান কালোটাকা ছড়াচ্ছে।’আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করেন, সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জঙ্গি তৎপরতা চলছে। নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে বিএনপি নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। কালোটাকার ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত জানতে চাইলে তিনি প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আমার অভিযোগ দুই প্রার্থীর দিকে। তাঁরা দুইজন মিলেই এ ষড়যন্ত্র করছে।’অন্যদিকে জঙ্গি তৎপরতায় কারা জড়িত এমন প্রশ্নের জবাবে বলেন, শহরের মিশনপাড়ায় একটি গোপন বৈঠক হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে জঙ্গিরা নারায়ণগঞ্জ এসেছে বলে তথ্য রয়েছে। তারা এখানে নাশকতা করতে চায়।