কাশিপুরে ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলার কাশিপুর এফসি খেলার মাঠে গত ৩১ অক্টোবর এমআর কম্পিউটার আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কাশিপুর শান্তি সংঘকে ৪ রানের ব্যবধানে হারিয়ে ইয়াং স্টার ক্লাব চাম্পিয়ন শিরোপা অর্জন করে। খেলা শেষে ফজলুর রহমান মাস্টারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোকামতলা ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান। বক্তব্য দেন এনামুল হক সরকার, এস এম জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, শামসুল আলম নাজিমুদ্দিন, মামুনুর রশিদ, শফিকুল ইসলাম প্রমুখ।